দেশ

প্যারাসুট জড়িয়ে অঝোরে পড়লেন দুই নৌসেনার জাওয়ান

বৃহস্পতিবার বিশাখাপত্তনমে রামকৃষ্ণ সৈকতে ইস্টার্ন ন্যাভাল কম্যান্ডের চলছিল মহড়া। মহড়া চলাকালীন দুই নৌসেনার অফিসারের প্যারাশুট বেসামাল হয়ে পড়লেন সমুদ্রে।এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি ।  নৌসৈনার উদ্ধারকারী দল সাথে সাথেই এসে দুই জনকে উদ্ধার করে।
এই ঘটনার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, সমুদ্রের উপরে দুই অফিসার প্যারাশুট নিয়ে অনুশীলন করছিলেন। আচমকাই তাঁরা একে ওপরের খুব কাছাকাছি চলে আসায় দুই জনের প্যারাশুটই জড়িয়ে পরে।২০০-৩০০ ফুট উপরে তাঁদের প্যারাসুট জড়িয়ে যায়।
প্যারাশুট জড়িয়ে যাবার পর থেকেই শূন্যে অফিসার দুই জন অনবড়ত ঘুরপাক থেকে থাকেন। তার কিছু সময় পর প্যারাশুটসমেত তারা সমুদ্রে পড়েন। ওই সময় কাছেই ছিলো নৌসেনার একটি নৌকা। তারা সেই দুই অফিসারকে উদ্ধার করে পারে নিয়ে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.