বিনোদনরাজ্য

ওমপ্রকাশ-অর্ণবের নিয়োগে বাধা, উঠল আচার্য বোসের আপত্তি

রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দুই বছর পর স্থায়ী উপাচার্য নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই দুই বছরের মধ্যে উপাচার্যের দায়িত্ব ভারপ্রাপ্ত উপাচার্যরা সামলাচ্ছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ চূড়ান্ত করা হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্যায়, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেবকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু রাজ্যপাল আচার্য বোসের আপত্তির কারণে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ আপাতত থমকে গেছে। রায়গঞ্জে অর্ণব সেন এবং উত্তরবঙ্গে ওমপ্রকাশ মিশ্রকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা থাকলেও রাজ্যপালের আপত্তির কারণে সুপ্রিম কোর্ট এই দুই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্থগিত রেখেছে।

ওমপ্রকাশ মিশ্র একসময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময়ে জমি হস্তান্তর, শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে বেনিয়মসহ নানা অভিযোগ ওঠে। এই কারণে রাজ্যপাল তাঁর নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছেন। আর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন নিয়োগ নিয়েও রাজ্যপালের আপত্তি রয়েছে।

বাকি ছয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঠিক থাকায় তারা দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে এই দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ অন্যান্য বিষয় নিয়ে ফের শুনানি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.