সম্প্রতি বড়ো পর্দায় মুক্তি পেয়েছে ‘কান্তারা ১’। বক্স অফিসে ভালো ব্যবসাও করছে সিনেমাটি। কিন্তু সিনেমায় দেখানো এক বিশেষ ধরনের নৃত্যকলা‘ধইবর্ধনে’ দেখানো হয়েছে যা, ঈশ্বরের প্রাচীন পূজাপদ্ধতি। এই নৃত্য পরিবেশন দর্শকদের নজর কেড়েছে। কিন্তু, বর্তমানে‘ধইবর্ধনে’ দেখে প্রভাবিত হয়ে অনেক দর্শক তা অনুকরণ করার চেষ্টা করছেন এবং অনেকেই সেই পোস্ট সমাজমাধ্যমে শেয়ার করেছেন।
পরিচালকের সহ এনেকেই সেই পোস্ট দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাই তারা অনুরোধ করে বলেছেন,“ছবিতে ‘ধইবর্ধন’কে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে, তার পবিত্রতা রক্ষা করে দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের নৃত্যশৈলী নিয়ে ছেলেখেলা না করাই বাঞ্ছনীয়। আপনারা এই নৃত্যশৈলীর অনুকরণে দয়া করে রিল বানাবেন না। যা থেকে ধর্মীয় সংঘাত সৃষ্টি হতে পারে।”







