দেশ

তৈরি হওয়ার আগেই ভেঙে পরল বুলেট ট্রেনের সেতু, বাড়ছে মৃতের সংখ্যা

অনেকদিন ধরেই প্রশ্ন উঠছে ভারতে কবে থেকে চলবে বুলেট ট্রেন? এই নিয়ে চর্চার মাঝে ঘটে গেল বিপত্তি। মঙ্গলবার হুড় মুড়িয়ে ভেঙে পরে বুলেট ট্রেনের সেতুর কাঠামো। তারপর থেকে প্রতি ঘন্টায় লাফিয়ে লাপিয়ে বৃদ্ধি হচ্ছে মৃতের সংখ্যা।

গুজরাটের আহমেদাবাদ থেকে মহারাষ্ট্রের মুম্বই পর্যন্ত ছোটার কথা ভারতের প্রথম বুলেট ট্রেনের। সেই পরিকল্পনা নিয়ে জোর কদমে চলছিল কাজ। তবে গতকালের ঘটনায় থমকে গেল সমস্ত কিছু। গতকাল আচমকা ভেঙে পরল ওই বুলেট ট্রেনের সেতু। সেই সময় কাজ চলছিল মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেনের ৫০৮ কিমি করিডরের। এর মধ্যে ১৫২ কিমি পরেছে গুজরাতে ও ১৫৬ কিমি মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত ১২টি স্টেশনের পরিকল্পনা করা হয়েছিল।

ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। পাশাপাশি দুজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের মধ্যে একজনকে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসকেরা। এমনকি ভেঙে পরা সিমেন্ট ও লোহার অংশগুলিকেও সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

এছাড়াও ভাসাড়ের কাছে ভেঙে পরা ব্রিজে নিচের অংশ থেকে উদ্ধার হয় দুজন শ্রমিকের মৃতদেহ। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। এছাড়াও অসংখ্য জনক অবস্থায় চিকিৎসা ভিন্ন রয়েছে অনেক শ্রমিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.