জেলের মধ্যে বন্দিদের সংঘর্ষে মৃত্যু হল এক সাজাপ্রাপ্ত বন্দির। এই জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বীরভূমের অনুব্রত মণ্ডল। জেলের ভেতর বন্দিদের সংঘর্ষ ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে।গত বছরের ২ মে তিহার জেলে বন্দিদের হাতে খুন হয়েছিল রোহিনী আদালতে শুটআউটে অভিযুক্ত তিলু তাজপুরিয়া। জেলেই তার প্রতিপক্ষ দলের সদস্য যোগেশ টুন্ডা এবং অন্যান্যরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ। জানা যাচ্ছে, খাবার বিলিকে কেন্দ্র করেই বন্দিদের মধ্যে ঝামেলা তৈরী হয়।মৃতের নাম দীপক। শাকুরপুরের বাসিন্দা দীপক ডাকাতি ও খুনের মামলায় বন্দি ছিল। জেলের ভেতরে রান্নার সহকারী হিসেবে কাজ করত দীপক। শুক্রবার খাবার নিয়েই বন্দিদের মধ্যে বচসা শুরু হয়। সে সময় দীপকের বুকে ছুরির কোপ বসায় এক বন্দি। গুরুতর জখম অবস্থায় দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এদিকে দীপককে খুন করার অভিযোগ উঠেছে আব্দুল বশির আখন্দজাদা নামে এক বন্দির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আফগানিস্তানের নাগরিক। জেল সূত্রে খবর, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিহার জেলের ৩ নম্বর সেলে। ইতিমধ্যে ওই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read Next
November 9, 2026
দীপাবলির আবহেই ব্যাঙ্কে ছুটির ছড়াছড়ি! ৯ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ৬ দিন বন্ধ পরিষেবা, দেখে নিন তালিকা
November 9, 2026
দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা! রকেটবাজির আঘাতে প্রাণ গেল ১০ বছরের ঋষির
November 9, 2026
হরিদ্বারে পুণ্যস্নানের স্বপ্ন অধরাই! ভয়াবহ পথ দুর্ঘটনায় গাড়িতে আগুন, মৃত্যু ৫ তীর্থযাত্রীর
November 9, 2026
দীপাবলির রাতে, মধ্যপ্রদেশে জোড়া অগ্নিকাণ্ডে শিশুসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু!
November 8, 2026
কংগ্রেসের ‘প্রাসাদ রাজনীতি’ ও বামপন্থী ভণ্ডামিকে ধুয়ে দিয়ে বাস্তারে মোদীর ‘সন্ত্রাসমুক্ত’ দীপাবলি
November 7, 2026







