লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশের পর প্রশাসনের তত্ত্বাবধানের দায়িত্ব চলে যায় নির্বাচন কমিশনারের হাতে। সেই দায়িত্ব পেতেই নির্বাচন কমিশনার বিভিন্ন জায়গায় অফিসারদের সড়ানোর বিষয়ে ঘোষণা করেন। প্রথমেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিধায়ক লাভলী মৈত্র স্বামী আইপিএস সৌম্য রায়কে। শুক্রবার বদলি করা হলো ডায়মন্ড হাবড়ার দুই অফিসার।
২৪এর নির্বাচনের চতুর্থ দফার আগে ২ জন ওসিকে বদলি করা হলো। এরকমই এক নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। আজ সেই বিবৃতিতে জানানো হয় কলকাতার আনন্দপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দেওয়া হবে। ওই দুই পুলিশ আধিকারিক কোনো ভাবে লোকসভা নির্বাচনের কোনো কাজে সরাসরি ভাবে জড়িত থাকতে পারবে না। এমনকি ভোটের মধ্যে তাদের হাতে কোনো রকম দায়িত্ব দেওয়া যাবে না।







