রাজ্য

লোকজনের কটাক্ষের সামনে হার মানলো বাবার বিশ্বাস ! বাবার হাতেই খুন টেনিস তারকা মেয়ে

মেয়ে উঠতি তারকা। টেনিস খেলে দুর্দান্ত । সামনেই হয়তো অপেক্ষা করছিল সাফল্যও । কিন্তু নিজের বাবার হাতেই সব শেষ । বাবা নিজের হাতে গুলি করে খুন করলেন মেয়েকে । মেয়েকে উদ্দেশ্য করে পাঁচটি গুলি চালান বাবা দীপক যাদব । আর তাতেই শেষ , মেয়ে রাধিকা যাদব । কিন্তু হঠাৎ করে এমন ভয়ানক পদক্ষেপ কেনো বাবার !

ঘটনা বৃহস্পতিবারের । গুরুগ্রামের বাড়ি থেকেই উদ্ধার করা হয় , ২৫ বছর বয়সী টেনিস তারকা রাধিকার দেহ । রান্না করছিলেন তিনি । কিন্তু সেই সময়ই বাবা দীপক যাদব এসে পেছন থেকেই পাঁচ পাঁচটি গুলি চালান । বাবার হাতেই শেষ মেয়ে – মেয়ের উঠতি ভবিষ্যৎ।

ঘটনার তদন্তে নেমে , পুলিশ রাধিকার বাবাকে জেরা করলে , তিনি জানান , তিনি লোকজনের কটাক্ষের জন্য , এই চরম সিদ্ধান্ত নেয় । কিন্তু কি এমন কটাক্ষ করেছিল লোকজন ! বাবা দীপক যাদবের যুক্তি, তাকে নাকি লোকজন কটাক্ষ করতো যে মেয়ের উপার্জনে তিনি খাচ্ছেন। তিনি জানান, “ওয়াজিরাবাদে আমি যখন দুধ কিনতে যেতাম, তখন লোকজন কটাক্ষ করত যে আমি মেয়ের উপার্জনে বাঁচি। আমি খুব বিরক্ত ছিলাম। কয়েকজন আমার মেয়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছিল। আমি মেয়েকে বলেছিলাম টেনিস অ্যাকাডেমি বন্ধ করে দিতে, কিন্তু ওঁ অস্বীকার করে।”

পুলিশি জেরায় দীপক আরো জানান , “আমার আত্মসম্মানে আঘাত লেগেছিল এই কথায়। আমি খুব স্ট্রেসড ছিলাম। সেই কারণেই আমি লাইসেন্সড রিভলভার বের করি, রাধিকা তখন রান্না করছিল। পরপর গুলি চালাই, ওর কোমরে গুলি লাগে। আমিই আমার মেয়েকে মেরে ফেলেছি।”

প্রসঙ্গত রাজ্য স্তরের টেনিস খেলোয়াড় ছিলেন রাধিকা। কিন্তু সম্প্রতি কাঁধে চোট পেয়েছিলেন , যার জন্য কোর্টে খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি । তারপর নিজের উদ্যোগে রাধিকা একটি টেনিস অ্যাকাডেমি খোলেন শিশুদের জন্য । যেখানে , তিনি শিশুদের খেলা শেখাতেন । কিন্তু হঠাৎই বাবা দীপক যাদব তাঁর সেই অ্যাকাডেমিও বন্ধ করিয়ে দিয়েছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.