রাজ্য

নির্ধারিত সময়ের আগেই চালু হল বিমান পরিষেবা

ডানার দাপট আশঙ্কা করে বন্ধ হয়েছিল বিভিন্ন যানবাহন পরিষেবা। বৃহস্পতিবার সন্ধ্যে ৬:৪৫ এর পর থেকে বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরের পরিষেবা। তবে বঙ্গে ডানার দাপট কম থাকায় শুক্রবার নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে বিমান পরিষেবা।

ঘূর্ণিঝড় ডানা গতকাল গভীর রাতে হানা দেয় উড়িষ্যা-পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায়। ডানার তান্ডব আশঙ্কায় গতকাল সূর্য ডোবার পর থেকে ট্রেনের চাকায় পরেছিল তালা। এমনকি দুর্যোগের ফলে বিপত্তি এড়াতে বন্ধ ছিল ফেরি পরিষেবা। একইসঙ্গে সন্ধ্যের পরেই আকাশে ওড়েনি একটাও বিমান।

ঠিক সকাল ৯’টা থেকে আজ বিমানবন্দরে পরিষেবা চালু হওয়ার কথা ছিল। তবে গতকাল ডানা আছড়ে পরার পর পশ্চিমবঙ্গে শুধুমাত্র চলেছে কিছুটা ঝড়ো হাওয়া আর হয়েছে বৃষ্টিপাত। খুব বেশি প্রভাব পরেনি বাংলা আকাশে। তাই জন্য নির্ধারিত সময়ে ঠিক এক ঘণ্টা আগে অর্থাৎ ৮টা থেকে শুরু হয়েছে কলকাতা বিমানবন্দরের পরিষেবা।

আজ সকাল ৮:৪০ নাগাদ কলকাতার আকাশে প্রথম বিমান ওরে। দিল্লি থেকে কলকাতা গামী বিমান ৮:৪৫ এ অবতরণ করে। স্বাভাবিক ভাবে আর্ন্তদেশীয় ও আন্তর্জাতিক দুই পরিষেবায় শুরু হয়েছে। ইতিমধ্যেই ইমিগ্রেশনে পরেছে লম্বা লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.