রাজ্য

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে Special Enquiry Team (SET)/বিশেষ অনুসন্ধান দল গঠন করল কলকাতা পুলিশ। শুক্রবার অর্থাৎ আজ এমনই জানিয়েছে লালবাজার।
সূত্রের খবর, ৭ থেকে ৮ জন রয়েছে এই স্পেশাল ইনকোয়ারি টিমে (SET)। এই দলের নেতৃত্ব দিচ্ছেন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখার্জি। এছাড়াও এই ‘SET’-এ থাকবে হেয়ার স্ট্রিট থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগ।

অন্যদিকে, রাজভবনের তরফ থেকে বৃহস্পতিবার কলকাতা পুলিশকে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে লালবাজার এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজভবনের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে এই ধরনের কোনো অফিসিয়াল নির্দেশ আসেনি। তাই লালবাজারের গঠন করা ‘SET’ আজ অর্থাৎ শুক্রবার রাজভবনে গিয়েছিল তদন্তের স্বার্থে।সেখানে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করেছে বিশেষ অনুসন্ধান দল। পুলিশ সূত্রের খবর, তদন্তের স্বার্থে সবরকম প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই বেশ কিছুজনের নামের তালিকা তৈরি করেছে। তাঁদের মধ্যে কিছুজনকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। বাকিদের বয়ান রেকর্ড করা হচ্ছে।

অন্যদিকে,অভিযোগকারিণী সঙ্গে কথা বলছেন বিশেষ অনুসন্ধান দলের আধিকারিকরা। অভিযোগকারিণী রাজভবনের অতিথিশালায় থাকতেন। এই অভিযোগ দায়েরের পর তিনি পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন। তার ভিত্তিতে তাঁকে একটি নিরাপদ জায়গায় আশ্রয় দিয়েছে লালবাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.