রাজ্য

“পবিত্র শুক্রবারই আসল জিহাদ” , শুক্রতেও জারি রাজ্যের একাধিক জেলায় বোমাতঙ্কের হুমকি

মঙ্গল থেকে শুক্রবার হয়ে গেলেও , রাজ্যে বোমাতঙ্কের হুমকি পাওয়া বন্ধ হচ্ছে না। পর পর চারদিন জেলায় জেলায় বোমাতঙ্কের খবর সামনে আসছে । শুক্রবারও হাওড়া, আসানসোল, বাঁকুড়া, কাটোয়া-সহ একাধিক জায়গায় পৌঁছায় বোমাতঙ্কের হুমকি মেইল। এই সব এলাকার পোস্ট অফিসে হুমকি যায় , ১১ টার মধ্যে অফিস ফাঁকা করতে হবে , ‘পবিত্র শুক্রবারই আসল জিহাদ।’ ঘটনাকে কেন্দ্র করে , রীতিমতোই উদ্বেগ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে । হুমকি মেইল আসার পর কোনরকম ঝুঁকি না নিয়ে , তড়িঘড়ি পোস্ট অফিস ফাঁকা করে দেওয়া হয়। বম্ব স্কোয়াড ও পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে ।

মঙ্গল, বুধ , বৃহস্পতি , শুক্র পরপর চারদিনই রাজ্যের একাধিক জেলায় বোম থাকার হুমকি মেইল পৌঁছেছে । কখনও কখনও RDX বিস্ফোরণের হুমকিও সামনে এসেছে । বোমাতঙ্কের খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই সব অফিস ফাঁকা করে বোম্ব স্কোয়াড , পুলিশ , কুকুর দিয়ে তল্লাশি চালানো হলেও কিছুই পাওয়া যায়নি । শুক্রবার সকালে ফের এই ঘটনার পুনরাবৃত্তি হয়।

হাওড়ার মেন পোস্ট অফিস, আসানসোল, বাঁকুড়া, কাটোয়ার পোস্ট অফিসে শুক্রের সকালে যায় হুমকি মেইল । হুমকি মেইলে বলা হয়েছিল ,আরডিএক্স ও সায়ানাউডের মিশ্রণে তৈরি ভয়ংকর বিস্ফোরক অফিসের ভিতরে প্ল্যান্ট করা রয়েছে । যার বিস্ফোরণ হবে ১২ টা বেজে ১০ মিনিটে, যায় জন্য ১১ টার মধ্যে সমস্ত পোস্ট অফিস খালি করতে বলা হয় । উল্লেখ্য , এদিনের মেইলে লেখাও ছিল ”পবিত্র শুক্রবারই আসল জিহাদ।”

এখন প্রশ্ন এই ঘটনার নেপথ্যে কারা ? কোনো বড় নাশকতার ছক রয়েছে নাকি ভুয়ো মেইল পাঠিয়ে শুধুই বিভ্রান্ত করা হচ্ছে ? সব কিছুরই উত্তর খুঁজছে তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.