বাংলাদেশে এখনো পর্যন্ত বজায় রয়েছে উত্তপ্ত পরিস্থিতি। যার ফলে আতঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘু মানুষ থেকে শুধু করে অনেক সাধারণ মানুষ। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই কার্যতো ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা। তবে বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব যাতে ভারত না পরে, তার জন্য তৎপর কেন্দ্র ও রাজ্য উভয় সরকার। তাই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের উপর ভরসা রাখলেন।
ভারতের রাজনীতিতে সব সময় দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সংঘাত। তবে বাংলার রাজনীতিতে সেই চিত্রটা কিছুটা বদলালো। বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। কার্যত আগুনে ফুসছে ওপার বাংলা। এই পরিস্থিতিতে যাতে কোনো রকম আচ এই রাজ্যে বা দেশে না পরে সেই দিকে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। এমনকি সেনাপ্রধানের চাপে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যেই শেখ হাসিনাকে গাজিয়াবাদের সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। তবে তিনি ক্রমাগত চেষ্টা করছেন লন্ডনে নিজের বাড়িতে ফিরে যেতে। তার জন্য তিনি লন্ডনের তরফ থেকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত সবুজ সংকেত মেলেনি। আজ সকালে দিল্লিতে সম্পন্ন হল সর্বদলীয় বৈঠক। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সময় দেওয়া হবে কোনো রকম চাপ সৃষ্টি করবে না ভারত সরকার। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াবেন তারা। সেই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশের ইস্যু নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর বাংলা রাজ্য সরকার চলবে।
বাংলাদেশ ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ” সাধারণ মানুষকে আমি শান্তি ও সংযম থাকার অনুরোধ করব। এই নিয়ে কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। এটা দ্বিপাক্ষিক ব্যাপার। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো কাজ আমরা করব। সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। গোটা বিষয়টা ভারত সরকারের অধীনে। কেন্দ্র এই নিয়ে যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব।বিজেপি নেতাদেরও বলছি, এমন কিছু পোস্ট করবেন না। অনেক বিজেপি নেতাই ইতিমধ্যে পোস্ট করেছেন। আমি বলব, হিংসা, প্ররোচনা ছড়াবেন না কেউ। ভারত একটা দেশ। বাংলাদেশ একটা দেশ। সকলকে শান্ত থাকতে হবে। সব সন্তানরা ভাল থাকুন। সকলেই আমাদের ভাইবোন। আমাদের মূল লক্ষ্য হোক দুই দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখাই। শান্তি রক্ষা করা হোক। বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, তা বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দেখে নেবে। এই বিষয়ে কেন্দ্র যা বলবে আমরা সেভাবেই কাজ করব।” নিজের দল ও রাজ্যবাসী সহ বিরোধীদের উদ্দেশে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা,”সমস্ত রাজনৈতিক নেতা এবং সকল জনগণকে অনুরোধ করছি দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়।”







