কাশ্মীর থেকে শুরু করে বেঙ্গল ফাইলস সহ কেরেল কেরালা স্টোরির মতো সিনেমা যেরকম মানুষের মধ্যে আলোড়ন ফলে সেরকম উত্তেজনা সৃষ্টি করে। যার জন্য বহুবার এই ধরনের সিনেমা বিতর্কে জড়ায়। আগেই পর্দায় আলোড়ন কেরেলা স্টোরি। এবার এই সিনেমার সিক্যুয়েল অর্থাৎ ‘কেরালা স্টোরি ২’র পোস্টার সামনে আসতেই প্রবল বিতর্কের জন্ম নেয়। এমনকি বর্তমানে আইনি জটিলতার ফলে আটকে পরেছে সেই সিনেমা মুক্তি।
গত দীর্ঘ সময় ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের প্রবল চর্চা চলছে ‘কেরালা স্টোরি ২’ সিনেমা। সাম্প্রতি প্রকাশিত হতে ডানা বাঁধে জোরালো বিতর্কে। যদিও সেন্সর বোর্ডের তরফে এই ছবিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারপরেও স্বস্তি পেল না এই সিনেমা। সেন্সর বোর্ড ক্লিন চিট দিলেও বিভিন্ন মহল থেকে এই সিনেমা নিয়ে আপত্তি জানানো হয়েছে। এমনকি আগামী ১৫ দিনের জন্য এই সিনেমার মুক্তি বন্ধ রাখারও নির্দেশ আসে। এবার এই সিনেমার প্রযোজক বিপুল অমৃতলাল শাহ সেখানেও বড় ধাক্কা খেলো। বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে কেরালা স্টোরি ২-এর ভবিষ্যৎ।
হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রথমে কেরেলা স্টোরি ২-তে স্থগিতাদেশ দিয়েছিল। তবে সিনেমা নির্মাতারা সেই নির্দেশ না মেনে কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। ‘কেরেলা স্টোরি ২’র প্রযোজক বারংবার দাবি করেছেন এই ছবিটি কোনো বিশেষ সম্প্রদায় বা রাজ্যের ভাবাবেগে আঘাত উদ্দেশ্যে তৈরি করা হয়নি। শুধুমাত্র সমাজের কিছু অন্ধকার দিক এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে দাবি করেন ছবির প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। এই সমস্ত দাবি নিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হলেও বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী ও পি ভি বালাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চও একই ব্যয় বহাল রেখেছে।







