সম্প্রতি হাসপাতালে ভর্তি রয়েছেন বিখ্যাত তারকা শেহনাজ গিল। গতকাল রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সেই সংবাদ জানান তিনি। কমেন্টে সুস্থতা কামনা করছে অনুগামীরা। অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখতে যান রিয়া কাপুর।
ইন্সটা লাইভে শেহনাজ বলেন, রাস্তার পাশের স্টল থেকে তিনি স্যান্ডউইচ খেয়েছিলেন। তারপরেই ফুড ইনফেকশন হয়ে যায়। সেই জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে ফ্যানদের উদ্দেশ্যে জানান, আপাতত তিনি সুস্থ আছেন। পাশাপাশি অনুগামীদেরও স্ট্রীট ফুড খেতে বারণ করেছেন তিনি।
বিগ বসেই শেহনাজ দর্শকদের মন জয় করেন। তবে তার প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুতে নায়িকা অনেকটাই ভেঙে পড়েছিলেন। বেশ কয়েকমাস দূরে ছিলেন ইন্ডাস্ট্রি থেকে। বর্তমানে নিজেকে সামলে শেহনাজ আবার অভিনয় জগতে ফিরেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। সেখানে নায়িকার অভিনয়ের প্রসংশা করছে সকলেই।







