বড় পর্দায় খাদান মুক্তি পাওয়ার আগে বেঙ্গল সফরে বেরিয়েছে টিম খাদান। রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছবির প্রচারের ছুটে বেড়াচ্ছেন প্রযোজক তথা অভিনেতা দেব। এবার তারাপীঠ মন্দিরের ফল নৈহাটির বড়মার দোরগোড়ায় টিম খাদান।
বুধবার রাজ্য জুড়ে আসতে চলেছে বহু অপেক্ষাকৃত খাদান সিনেমার ট্রেলার। গত রবিবার এই ট্রেলার লঞ্চের কথা ছিল। তবে যান্ত্রিক গোলযোগের কারণে সেই লঞ্চ পিছিয়ে যায়। তবে এই প্রচারের মাঝে তারাপীঠ মন্দিরে প্রার্থনা করেন পুরো খাদান টিম। এবার নৈহাটির বড় মার কাছে পৌঁছে গিয়েছেন দেব ও অন্যান্য কলাকুশলীদের। যেখানে উপচে পরেছিল অসংখ্য মানুষের ভিড়।







