রাজনীতি

লোকসভায় আসন বাড়লেও পিছিয়ে গেলো জোড়া ফুল, পদ্মা শিবিরের জয়জয়কার!

অষ্টাদশ লোকসভা নির্বাচনে এক ধাক্কায় সাতটি আসন বাড়িয়ে নিল তৃণমূল। তবে,প্রাপ্ত ভোটের নিরিখে পশ্চিমবঙ্গে বিধানসভা আসন বিন্যাসে পিছিয়ে পড়ল তৃণমূল। অন্য দিকে, ৬টি আসন লোকসভা আসন হারিয়েও বিধানসভার নিরিখে অগ্রগতি হল বিজেপি।
দিল্লিবাড়ির লড়াইয়ে কোন বিধানসভা থেকে কারা লিড পেয়েছে, নির্বাচন কমিশন থেকে পাওয়া সেই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ২৯৪ সদস্যের রাজ্য বিধানসভায় শাসকদল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির ব্যবধান কমেছে।
রাজ্য বিধানসভায় শূন্য কংগ্রেস এবং বামেদের খাতা খুলেছে। অন্য দিকে, ২০২১ সালে বিধানসভা লড়াইয়ে একটি আসনে জেতা আইএসএফ লোকসভা ভোটে শূন্য হয়ে গিয়েছে।

২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস দু’টিতে জিতেছিল। ওই নির্বাচনের প্রেক্ষিতে এ রাজ্যে তৃণমূল এগিয়ে ছিল ১৬৪টি বিধানসভা আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে ছিল ১২১টিতে। অন্য দিকে, কংগ্রেসের ন’টি বিধানসভা আসনে লিড থাকলেও বামেরা খাতা খুলতেই পারেনি ।
কিন্তু, ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১১টি কেন্দ্রে জয়ী হয়েছিল। কংগ্রেস ৪৪ এবং তাদের সহযোগী বামেরা ৩২টিতে জিতেছিল। বিজেপি মাত্র তিনটিতে। অবশ্য, পাঁচ বছর পরে ২০২১-এর বিধানসভা ভোটেই চিত্রটা পুরোপুরি বদলে যায়। ২১৩ আসনে জেতে তৃণমূল। বিজেপি ৭৭টিতে জিতে প্রধান বিরোধী দল হয়। আইএসএফ এবং নির্দল প্রার্থীরা একটি করে আসনে জয়ী হয়েছিলেন নবান্নের লড়াইয়ে। সে বার প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট স্থগিত ছিল। পরে ওই দু’টি আসনে জিতে ২১৫ হয়েছিল তৃণমূল।
এ বারের লোকসভা ভোটে রাজ্যে ২৯টি কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। ২০১৯-এ ১৮টি লোকসভা আসনের জেতা বিজেপি নেমে এসেছে ১২ টি তে। অন্য দিকে, ২০২১-এর বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া কংগ্রেস জিতে নিয়েছে একটি লোকসভা আসন। অর্থাৎ, লোকসভা ভোটের নিরিখে রাজ্যের ১৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে ৯০টিতে। কংগ্রেস ১১ এবং তাদের সহযোগী সিপিএম একটিতে।

কংগ্রেস-বাম জোটের এগিয়ে থাকা ১২টি আসন রাজ্যের তিনটি মাত্র জেলা, উত্তর দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদে। কংগ্রেস রায়গঞ্জ লোকসভার দুটি মালদহ উত্তরের চারটি, মালদহ দক্ষিণের তিনটি, জঙ্গিপুর লোকসভার একটি, বহরমপুরের একটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। সিপিএম এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ লোকসভা আসনের রানিনগর বিধানসভা আসনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.