রাজনীতি

২৫ কোটি টাকার দুর্নীতি করেছেন শিশির অধিকারী! বিস্ফোরক তৃণমূল নেতা

বর্তমান রাজ্য বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তার কিছুদিন পরই সরাসরি দলত্যাগ না করলেও বিজেপিতে যোগদান করেন তার বাবা শিশির অধিকারী। সেই শিশির অধিকারীর বিরুদ্ধে ২৫ কোটি টাকার দুর্নীতি অভিযোগ তুললেন যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি।

আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে মারিশদা যুব তৃণমূলে প্রস্তুতি সভায় শিশির অধিকারীর বিরুদ্ধে এমন অভিযোগ আনেন তিনি। সেই বক্তব্য সভায় তিনি বলেন,”শিশির অধিকারী সাংসদ কোটায় ২৫ কোটি টাকা চুরি করেছেন। যদি দম থাকে, ওই পাঁচ বছরে কাঁথির মানুষকে হিসাব দিন। একাধিক ব্লকের মানুষ ওই টাকা থেকে বঞ্চিত হয়েছেন। আমরা ভোট দিয়েছিলাম বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের প্রতীকে আপনি সাংসদ হয়েছিলেন।”

যুব তৃণমূল নেতার এমন মন্তব্যে পাল্টা উত্তর দেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির নেতা অসীম মিশ্র।তিনি বলেন,”রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা হিসাব দিতে পারছেন না। কেন্দ্রীয় এজেন্সি বারবার তল্লাশি চালাচ্ছে। বাংলা তৃণমূল নেতা থেকে মন্ত্রীরা লুকিয়ে বেড়াচ্ছেন। এখানেই সম্মানীয় সাংসদ শিশির অধিকারীর সাংসদ কোটা টাকা হিসেব চাইছে “।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.