নিজস্ব সংবাদদাতা : তৃনমূল সাংসদ নুসরৎ জাহানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। এবার বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে ইডি তদন্ত করুক। এমনটাই আবেদন জানালেন,বিধান নগর পৌর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর তুলসী সিনা রায়।
বলাবাহুল্য গত ৩১ তারিখ বিকেলে বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা তৃণমূল সাংসদ নুসরত জাহান এর নামে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ করেন ইডির কাছে। ঠিক তার কয়েকদিন পর আজ ইডির দপ্তরে এসে উপস্থিত হন বিধান নগর পৌর নিগমের ৪০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়। তিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নামে তদন্তের আবেদন জানালেন ইডির কাছে।
তুলসী সিনা রায় জানান, আমরা আইনজীবী এবং সমাজকর্মীর তরফ থেকে একটা আবেদন নিয়ে এসেছি তদন্ত করার জন্য। আমরা একটা নিরপেক্ষ তদন্তের জন্য এসেছি সাংসদ বিজেপি লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি রোজভ্যালির একজন বেনিফিশিয়ারী। যাতে নিরপেক্ষ তদন্ত হয় সেই ব্যাপারে ইডি দপ্তরে একটা আবেদন জমা দিয়ে গেলাম।
তিনি আরোও বলেন, আমাদের কাছে তথ্য আছে কিন্তু আমরা চাই আগে ইডি তদন্ত করুক। এই তদন্ত চলাকালীন যদি আমাদের কোন সহযোগীতা প্রয়োজন হয় আমরা সহযোগীতা করবো।তার অভিযোগ, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি কান্ডের একজন বেনিফিশারি। যখন রোজভ্যালি কাণ্ডে ইডি এত তদন্ত করছে সে ক্ষেত্রে তদন্তের বাইরে কেন লকেট চট্টোপাধ্যায়? বিজেপি সাংসদ বলে কি তিনি তদন্তের বাইরে থাকবে?







