Uncategorizedবিনোদন

পুজোর আগে কেমন কাটলো ‘জগদ্ধাত্রী’ টিমের সান্ধ্যমিলন?

জগদ্ধাত্রী সিরিয়াল প্রতি সপ্তাহে টিআরপি প্রতিযোগিতায় উপরের দিকে থাকে। সামনে পুজো, তাই কাজের চাপ ও বেশি । কিন্তু এবার কাজের মধ্যেই নিজেদের জন্য আলাদা করে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের সদস্যেরা সময় বের করে নিলেন।

যেকোনো বাংলা সিরিয়াল হয় নায়িকা কেন্দ্রিক। সেক্ষেত্রে খলচরিত্রের আনাগোনাও রয়েছে। কিন্তু ক্যামেরার পিছনে তাদের প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক।

তাই তারা পুজোর আগে শহরের এক ক্লাবে সন্ধ্যায় দেখা করলেন। তাদের মধ্যে চললো দেদার খানাপিনা, সাথে ছিল চুটিয়ে আড্ডা। জ্যাস সান্যাল ওরফে অঙ্কিতা মল্লিক সহ স্বয়ম্ভু ওরফে সৌম্যদীপ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, রূপসা চক্রবর্তী-সহ আরও অনেকে রয়েছেন। রবিবার টলিপাড়ায় দ্বিতীয় রবিবার হলো ছুটির দিন। কাঞ্চনা বললেন, ”আসলে কয়েকদিন আগে আমরা দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলাম। সেখানেই সকলে মিলে ঠিক করি, আমাদের দেখা করা উচিত।”

বর্তমানে ছোট পর্দার অভিনেতারা শুটিংয়ের কাজে ভীষন ব্যস্ত। যার ফলে তাদের জন্য সময় বার করা অনেক কঠিন হয়ে যায়। ‘জগদ্ধাত্রী’ র আড্ডায় কী কী ছিল মেনুতে?কাঞ্চনা জানালেন, ”বেশির ভাগই স্ন্যাক্স ছিল। আর ছিল প্রচুর কফি।” তিনি আরও বললেন ”নতুন সপ্তাহে আবার নতুন উদ্যমে কাজে ফিরতে ইচ্ছে করে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.