রাজনীতিরাজ্য

দীর্ঘ টানাপোড়েনের পর তৃণমূলে ৬ সদস্যের প্রতিনিধি দলের জন্য গাড়ির ব্যবস্থা ত্রিপুরা প্রশাসনের

উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে বিজেপি বিধায়ক ও সাংসদের আক্রান্ত হওয়ার পর থেকেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সোমবার এই ঘটনায় দিন ভর উত্তপ্ত হতে দেখা যায়। এরপর সেই উত্তাপের আঁচ পৌঁছে যায় ত্রিপুরার মাটিতে। তারপরেই বুধবার সকালে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল নামে আগরতলা বিমানবন্দরে। সেখানেই তাঁদের পর্যাপ্ত সুরক্ষা না দেওয়ায় দীর্ঘক্ষণ ধরে চলল টানাপোড়েন। অবশেষে কেটেছে সেই জটিলতা।

উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকায় ত্রাণ দিতে গিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেখানেই তারা ভয়াবহ হামলার মুখে পরে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি সাংসদ। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় তৃণমূল পার্টি অফিসে ভয়াবহ আক্রমণ চালায় বিজেপির কর্মী- সমর্থকেরা বলে অভিযোগ ওঠে। তারপরেই তড়িঘড়ি তৃণমূলের তরফে ৬ সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছায়। সেই প্রতিনিধি দলে ছিল সাংসদ সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসদা ও দলের মুখপাত্র সুদীপ রাহা, কুণাল ঘোষ।

তবে আগরতলা বিমানবন্দরে পৌঁছতেই জটিলতা তৈরি হয়। তাঁদেরকে বিমানবন্দর থেকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে পৌঁছেছিল ৪টি গাড়ি। তার মধ্যে ৩টি গাড়ি ফিরে আসে বলে দাবি করেন কুণাল ঘোষ। এমনকি তাঁদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ তোলে। এরপর দীর্ঘ আড়াই ঘন্টা তাঁরা বিমানবন্দরের সামনেই ধর্নায় বসে। তারপরেই ত্রিপুরা প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা করা হয়। পাশাপশি তাঁদের নিরাপত্তার খাতিরে যথাযথ পুলিশ মোতায়ন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.