খেলাধুলা

আসন্ন হকি ইন্ডিয়া লিগে কেমন দল গড়ছে শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্স! অলিম্পিকের তারকা সহ আর কাদের দলে নেওয়া হল জেনেনিন

দিল্লিতে অনুষ্ঠিত ২০২৪-২৫ হকি ইন্ডিয়া লিগের নারী বিভাগের নিলামে শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্স দল চমকপ্রদভাবে নিজেদের স্কোয়াড গঠন করেছে। আন্তর্জাতিক ও স্থানীয় তারকাদের সমন্বয়ে শক্তিশালী একটি দল গড়ার লক্ষ্যে এই নিলামে তারা ১৯ জন খেলোয়াড়কে নিজেদের দলে ভিড়িয়েছে।

দলের মূল ভরসা ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন উদিতা (৩২ লক্ষ), আইরিশ খেলোয়াড় আপটন রইসিন (১০ লক্ষ), আর মারিনা লালরামনঘাকি (১০ লক্ষ)। মিডফিল্ডে নেদারল্যান্ডসের ইভা ডে গুডে (১০ লক্ষ), আইরল্যান্ডের সারাহ হকশ (১০ লক্ষ), এবং দেশীয় খেলোয়াড় জ্যোতি এডুলা ও মুনমুনি দাসের মতো প্রতিভাবানদের যুক্ত করা হয়েছে।

আক্রমণভাগে অলিম্পিকে নজরকাড়া বন্দনা কাটারিয়া (১০.৫ লক্ষ), লালরেমসিয়ামি (২৫ লক্ষ) ও বিউটি ডুং ডুং (১২.৫ লক্ষ) দলের অন্যতম প্রধান শক্তি। তাদের সঙ্গে বেলজিয়ামের অ্যামব্রে বালেনেংগিয়েন (১৪ লক্ষ) ও আইরিশ তারকা ক্যাথরিন মুলানও দলে স্থান পেয়েছেন।

দলের গোলপোস্ট সামলাবেন নিউজিল্যান্ডের গ্রেস ও হ্যানলন (৫ লক্ষ) ও যুক্তরাষ্ট্রের জেনিফার রিজ্জো (২.৪ লক্ষ)।

এই শক্তিশালী স্কোয়াড গঠনের পরেও দলটির হাতে এখনও অবশিষ্ট রয়েছে ১৮.৬ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.