জেলা

বিড়লা ওপাস কারখানা উদ্বোধন আচমকা স্থগিত, ষড়যন্ত্রের আভাস মমতার

উদ্বোধনের ঠিক আগে আচমকা স্থগিত হলো খড়গপুরের বিড়লা ওপাস রং কারখানা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এই ব্যঘাতের নেপথ্যে থাকতে পারে ‘হাইলোডেড ভাইরাস’, যা সরাসরি হুমকি দিচ্ছে। উদ্বোধনের জন্য আগেই সাংবাদিকদের জানিয়েছেন তিনি, কিন্তু অল্প সময়ের মধ্যেই মেসেজে জানানো হয়, শরীর খারাপের কারণে অনুষ্ঠানের আয়োজন সম্ভব হচ্ছে না।

খড়গপুরের গ্রামীণ থানার চৌরঙ্গী এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে নির্মিত হয়েছে বিড়লা ওপাসের রং কারখানা। ৮৬ একর জমিতে তৈরি এই কারখানায় বিড়লা গোষ্ঠীর দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। স্থানীয়রা আশা করছেন, নতুন কারখানায় বহু মানুষ কর্মসংস্থান পাবেন।

উদ্বোধন স্থগিতের পর মুখ্যমন্ত্রী দমদম বিমানবন্দরে বলেন, “গতকালই জানিয়েছিলাম, বৃহস্পতিবার কারখানা উদ্বোধন করা হবে। আধঘণ্টা পরই মেসেজ এল, শরীর খারাপ। আমি বিড়লা গোষ্ঠীকে দোষ দিতে চাই না। আমার মনে হয় এটা হাইলোডেড ভাইরাসের কাজ। সবাইকে হুমকি দিচ্ছে।”
মমতা এই প্রসঙ্গে সরাসরি কোনো নাম উল্লেখ না করলেও রাজনৈতিক মহলের মতে, ইঙ্গিত দিয়েছেন বিজেপির দিকে। মুখ্যমন্ত্রী আরও বলেন, “সবসময় বিমাতৃসুলভ আচরণ। এরা দেশকে শেষ করে দেব। মনে রাখবেন, কিছুই চিরস্থায়ী নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.