আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে যাওয়া দ্বিতীয় তথা শেষ টেস্টের আগে ভারতীয় শিবিরে যেন অন্য এক বার্তা। ১-০ তে এগিয়ে থাকা টিম ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে শুধু সিরিজ জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য নয়। দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে অকপটে জানিয়ে দিলেন, ভবিষ্যতের জন্য সিম-বোলিং অলরাউন্ডার তৈরি করাই এই সিরিজের আসল উদ্দেশ্য। ১-০ তে এগিয়ে থাকা টিম ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে সিরিজ জেতার চেয়েও বড় লক্ষ্য হলো, নীতীশ কুমার রেড্ডিকে মতো তরুণদের ফাস্ট-বোলিং অলরাউন্ডার হিসেবে তৈরি করা। সেই কারণেই প্রথম টেস্টে অব্যবহৃত থাকলেও দিল্লি টেস্টে অপরিবর্তিত একাদশেই নীতীশ থাকছেন। দুশখাতে ইঙ্গিত দিলেন, এই ম্যাচ নীতীশের জন্য একটি পরীক্ষামূলক ক্ষেত্র।
সহকারী কোচ সরাসরি জানান, “মনে হয় না আমরা দল বদলাব।” নীতীশের ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশংসা থাকলেও, কোচের আসল উদ্বেগ তাঁর শারীরিক সক্ষমতা নিয়ে। তিনি প্রশ্ন তোলেন, “টেস্ট ক্রিকেটের ধকল নীতীশের শরীর সহ্য করতে পারে কি না সেটা দেখা।” অর্থাৎ, অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করা এই ক্রিকেটারকে পর্যাপ্ত ম্যাচ টাইম দেওয়াটা এখন দলের প্রধান দায়িত্ব। অন্যদিকে, তরুণ ব্যাটার সাই সুদর্শনকে নিয়েও টিম ম্যানেজমেন্টের কড়া বার্তা স্পষ্ট। ইংল্যান্ড সফরের পর দেশেও প্রথম টেস্টে রান না পাওয়ায় তাঁর ওপর চাপ বেড়েছে। সুদর্শনকে সরাসরি সতর্ক করে কোচ বলেন, “দলে জায়গা পেতে গেলে যে লড়াই করতে হবে এটা লুকনোর কোনও জায়গা নেই।” বাইরে অপেক্ষমাণ ক্রিকেটারদের কথা মনে করিয়ে দিয়েও, তিনি সাইকে সাহসী হয়ে ক্রিজ়ে ব্যাট করার পরামর্শ দেন।







