জেলা

পশ্চিম মেদিনীপুরের কেলেয়াড়ায় কালী পূজো উপলক্ষে ৭ দিন ব্যাপী বসল মেলা ও অনুষ্ঠান

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

পিংলার কেলেয়াড়ায় কালীপূজোয় মাতলেন পুরো গ্রামবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কেলেয়াড়ায় শুরু হলো শ্রী শ্রী শ্যামা কালী মায়ের পূজো আরাধনা। আজ তার শুভ উদ্ভোধন। এবছর তাদের এই পূজো ৩১ তম বর্ষে পদার্পন করল। এবছরের থিম সবুজায়ন। পূজো কমিটির সভাপতি তুষার কুমার গুছাইত জানায়, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী সংকটময়। এই সংকটময় পরিস্থিতি থেকে পৃথিবীকে রক্ষা করতে একমাত্র উপায় প্রচুর পরিমানে সবুজায়ন। আমরা পূজোর মাধ্যমে সেই সবুজায়নের বার্তা দিতে চেয়েছি মন্ডপ সজ্জার মাধ্যমে। সাত দিন ব্যাপী চলবে মেলা, থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে ঘিরে উন্মাদনা এলাকাবাসীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.