বিনোদন

স্পেশাল স্ক্রিনিংয়ের পরেই রঘু ডাকাত সিনেমা ছড়ালো দেশের গন্ডি, সপরিবারে দুবাইয়ের পথে দেব

সম্প্রতি বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় সাফল্যের চূড়ায় পৌঁছেছেন মেগা স্টার দেব। যার প্রমাণ পাওয়া গেছে রঘু ডাকাত ট্রেলার লঞ্চের ইভেন্টে। যেখানে উদযাপিত হয়েছে নায়ক দেবের ২০ বছরের পথচলা। অন্যান্য সিনেমার মতোই দেবের রঘু ডাকাতও বক্স অফিসে ব্যাপকভাবে দাপট দেখিয়েছে। এবার স্পেশাল স্ক্রিনিং শেষ করেই সপরিবারে এই সিনেমা নিয়ে দুবাইয়ের পথের রওনা দিল প্রযোজক তথা নায়ক দেব।

২০২৫ এর দুর্গ উৎসবে টলিউড বাংলা দর্শকের জন্য বড় পর্দায় এনেছিল একের পর এক বিগ বাজেটের সিনেমা। তাই এবার বক্স অফিসে হয়েছে জোর টক্কর। তবে দেবের সিনেমা মানেই বক্স অফিসের ঝড় এই ধারাকেই অব্যাহত রাখল রঘু ডাকাত। এরই মধ্যে এই সিনেমা বক্স অফিসে ব্যবসা করেছে প্রায় ১০ কোটির ওপর। সেই আবহাওয়ার মধ্যেই এবার সম্পন্ন হল এই সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সেই অনুষ্ঠানে এক্কেবারে দেখা গেল চাঁদেরহাট। যেখানে উপস্থিত ছিলেন দেবী চৌধুরানীর ভবানী পাঠক অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী চ্যাটার্জী, অঙ্কুশ হাজরা সহ একাধিক তারকা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা সমস্ত জায়গার কলাকুশলীরা। সকলকে নিয়ে স্পেশাল স্ক্রিনিংয়ের পাশাপাশি হল এই সিনেমার সাকসেস পার্টিও। এবার এই সমস্ত অনুষ্ঠান সেরে দুবাইয়ের পথে রওনা দিলেন প্রযোজক তথা অভিনেতা দেব। দেবী চৌধুরানী ও রক্তবীজ ২-এর মতই বিদেশের মাটিতে পাড়ি দিল রঘু ডাকাত। এর আগেও দেব অভিনীত খাদান সিনেমাও বিদেশের মাটি কাঁপিয়েছে। এবার একই ধারা বজায় রইল রঘু ডাকাত সিনেমার ক্ষেত্রে। এক্কেবারে স্পেশাল স্ক্রিনিংয়ের অনুষ্ঠান সেরে মা, বাবা ও বোনকে নিয়ে দুবাইয়ের পথে উড়ে গেলেন নায়ক দেব। যেখানে অনুষ্ঠিত হবে এই সিনেমার প্রিমিয়ার। তবে এবার শুধু দেখার ভারতের মতো বিদেশের মাটিতে দর্শকের মন কতটা জয় করতে পারে রঘু ডাকাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.