নিজস্ব সংবাদদাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বেলা ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টচার্য। এবারের উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সুষমা খান। ৪৯৫ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন সুষমা। তার সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরা।
উচ্চমাধ্যমিকে ভালো ফল হবে, তা নিয়ে আগে থেকে প্রত্যাশা ছিল। কিন্তু গোটা রাজ্যে দ্বিতীয় হওয়াটা সুষমার কাছে খুব বেশি প্রত্যাশিত ছিল না না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সুষমা বলেন, ‘খুবই ভালো লাগছে। এত ভালো রেজাল্ট হবে বলে আশা করিনি। মন নিয়ে পড়াশোনা করেছিলাম এটা ঠিক। ছোটবেলার স্কুল থেকে শুরু করে এখনও অবধি যে সব শিক্ষিক-শিক্ষিকারা আমাকে পড়িয়েছেন তাঁদের অনেক অনেক ধন্যবাদ। আমাকে টিউশনের স্যররাও অনেক সাহায্য করেছেন।’
স্বভাবত খুশি সুষমার মা ও বাড়ীর মানুষ জন। যদিও বাবাকে এদিন দেখা যায় নি। তিনি চাকরীসুত্রে পুরুলিয়াতে আছেন। মেয়ের সাফল্যের কথা শুনে পুরুলিয়া থেকে বাড়ী আসার প্রস্তুতি নিচ্ছে তা বাবা পরিবার সুত্রে জানা যায়।







