খেলাধুলা

“আরও একটি ম্যাচ, আরও একটি ভুল”: অধিনায়কত্বে সুর্যকুমার যাদবের ভুল নিয়ে সাবেকদের সমালোচনা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদবের নেতৃত্বে আবারও ভুলের পুনরাবৃত্তি হয়েছে বলে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। অক্ষর প্যাটেলের কম ওভার বল করানো নিয়ে প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া ও পার্থিব প্যাটেল।

মাত্র ১২৫ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা ৮৬/৭ অবস্থায় চাপে ছিল, কিন্তু শেষ দিকে ত্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েটজের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ভরুণ চক্রবর্তী অসাধারণ বোলিং করে পাঁচটি উইকেট নেন, যার মধ্যে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের গুরুত্বপূর্ণ উইকেটও ছিল।

আকাশ চোপড়া বলেন, “আমি বুঝতে পারছি না কেন অক্ষর প্যাটেলকে আরও ওভার বল করানো হয়নি। অতিরিক্ত স্পিনার খেলানোর পর তাকে ব্যবহার না করা বুদ্ধিমানের কাজ নয়। অক্ষর একটি ভালো উইকেট-টেকার।” পার্থিব প্যাটেলও বলেন, “স্পিনারদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সমস্যায় ছিল, কিন্তু পেস বোলারদের আসার পর স্টাবস ও কোয়েটজি সহজে রান তুলতে থাকে। এই সময়ে অক্ষরকে ব্যবহার করা যেত। টি-টোয়েন্টিতে ঝুঁকি নিতে হয়।”

এর আগের ম্যাচে ভারত ৬১ রানে জয়ী হয়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে সঠিক অধিনায়কত্বের অভাবেই হারতে হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.