নিজস্ব সংবাদদাতা: প্রত্যেক সপ্তাহের রিপোর্ট জমা দিতে হবে।
রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিকে আগেই এই প্রসঙ্গে বার্তা দিয়েছেন রাজ্যপাল। এপ্রিল মাসেই তিনি বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁর নির্দেশিকা পাঠিয়েছিলেন। তাঁর নির্দেশ নিয়ে রাজ্য-রাজনীতিতে জোর চর্চাও হয়েছে। শিক্ষা দপ্তর জানিয়েছিল তাদের কিছু না জানিয়েই রাজ্যপাল একক ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। যেসব বিশ্ববিদ্যালয় রাজ্যপালের কাছে সাপ্তাহিক রিপোর্ট জমা দেয়নি তাদের দ্বিতীয় চিঠি পাঠিয়েছিলেন সোমবার।
তাতেও মেলেনি রিপোর্ট। তাতেই এবার আরও একধাপ কড়া পদক্ষেপ রাজ্যপালের। সূত্রের খবর, রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শো-কজ করেছেন খোদ রাজ্যপাল। সাপ্তাহিক রিপোর্ট কেন পাননি, তার কারণ জানতে চেয়েছেন বলেই জানা গিয়েছে।







