বিনোদন

‘বানসারা’ সিনেমার শেষ দিনের শ্যুটিংয়ে আহত অভিনেতা বনি সেনগুপ্ত

বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। সম্প্রতি তিনি ‘বানসারা’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেই সিনেমার শ্যুটিংয়ের শেষ দিনেই নায়কের সঙ্গে ঘটে গেল বিপত্তি। আচমকাই পায় আঘাত পান অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর নিষ্ঠার সঙ্গে নিজের কাজ সম্পন্ন করেন বাংলার এই জনপ্রিয় তারকা।

বরবাদ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বনি সেনগুপ্ত। তারপর বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে একাধিক সিনেমা করেন। তবে বর্তমান সময় দাঁড়িয়ে অন্যান্য তারকাদের মতোই বনি সেনগুপ্ত নিজের চরিত্রের ক্ষেত্রে স্বাদ বদলের চেষ্টা করছে। এবার সেরকমই স্বাদ বদল করে একটি সিনেমা ‘বানসারা’য় কাজ করছেন অভিনেতা। কলকাতা ও পুরুলিয়া মিলিয়ে জমিয়ে চলছিল শ্যুটিং। তবে এর মাঝে এই সিনেমার অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন নায়কের সঙ্গে ঘটে গেল এক বিপত্তি।

এই সিনেমার গল্প গড়ে উঠেছে বানসারা নামের পুরুলিয়ায় জঙ্গলে ঘেরা এক গ্রাম নিয়ে। সেখানে জাগ্রত বনদেবীর নামেই গ্রামের নামকরণ হয়েছে। এমনকি কথিত আছে এই দেবী অপরাধীদের নিজের ত্রিশূল দিয়েই শাস্তি দেয়। এই সমস্ত দিক তুলে ধরেই গড়ে উঠেছে বনে সেনগুপ্ত অভিনীত এই সিনেমা। এই সিনেমার শ্যুটিং চলেছে কলকাতা ও পুরুলিয়ার গ্রামের ওপর পাহাড়ে। এমনকি সিনেমার শ্যুটিংয়ের জন্য পাহাড়ের উপরেই তৈরি করা হয়েছিল প্রায় ৪০ ফুটের দেবী মূর্তি। এছাড়াও প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ জন মানুষ নিয়ে চলত কাজ। এবার আচমকা অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে পায়ে আঘাত পান নায়ক। তবে প্রযোজনা সংস্থার তৎপরতায় প্রাথমিক চিকিৎসা সম্পন্নের পর কিছুটা সুস্থ বোধ করেন তিনি। এরপর পুরোপুরি ভাবে শ্যুটিং সম্পন্ন হয়। এই সিনেমার পরিচালনা করছেন আতিউল ইসলাম। পাশাপাশি এই সিনেমার প্রযোজনা দায়িত্ব সামলাচ্ছেন সরফরাজ মালিক। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে সম্প্রতি শ্যুটিং শেষ হওয়ায় তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.