প্রকাশ্যে এলো সঞ্জয় লীলা বানশালির প্রথম সিরিজ এর লুক।এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষি সিনহা,অদিতি রাও হালদার,রিচা চাড্ডা প্রমুখ অভিনেত্রীকে। নেটফ্লিক্স এ এই সিরিজটি মুক্তি পাচ্ছে।
সঞ্জয় লীলা বনশালি মনেই নজর কাড়া সেট ও দুর্দান্ত পরিচালনা। গাঙ্গুবাই,বাজিরাও মাস্তানি,দেবদাস এর মত হীরামান্ডির লুকও নজর কাড়লো এবার।বৃহস্পতিবার প্রথম দেখা যায় এই সিরিজের চরিত্রের লুক।
১৯৪০ এর প্রেক্ষাপটে তৈরি হয় এই সিরিজটি।এই সিরিজে উঠে আসবে হিরামান্ডি জেলার সংস্কৃতির সত্যটা।এখানকার বাসিন্দাদের প্রাক স্বাধীনতা যুগে ভালোবাসা,প্রতারণার গল্প উঠে আসবে এখানে।
কবে থেকে এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে সেটা এখনও জানানো হয়নি। তবে ২০২৪ সালেই যে এই সিরিজটি নেটফ্লিক্সে আসবে সেটা নিশ্চিত।







