চ্যাটজিপিটি-র হাত ধরে এক আমূল পরিবর্তন এসেছে ডিজিটাল দুনিয়ায়। বিশ্বব্রহ্মাণ্ডের তথ্য এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। অনেকে মনে করছেন নতুন দিগন্ত খুলে গিয়েছে ওপেন এআই-এর হাত ধরে। তবে এবার ইটালি প্রশ্ন তুলল এই চ্যাটজিপিটি-র কাজ নিয়ে। কিভাবে কাজ করে এই চ্যাটজিপিটি? মারাত্মক অভিযোগ তুলল ইটালি চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই-এর বিরুদ্ধে।
ইটালি অভিযোগ জানিয়েছে,ওপেন এআই ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন ভাঙছে। ইটালির তথ্য সুরক্ষা নিয়ামক সংস্থা বিষয়টি নিয়ে মার্কিন সংস্থার থেকে ৩০ দিনের মধ্যে জবাব তলব করেছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাটফর্ম চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই তথ্য সুরক্ষা আইন মানছে না বলে একটি বিবৃতি জারি করেছে ইটালির তথ্য সুরক্ষা নিয়ামক সংস্থা। ইটালিতে চ্যাট জিপিটি গত বছরেও বেশ কয়েক সপ্তাহের জন্য ব্লক করে দেওয়া হয়েছিল। চ্যাটজিপিটির বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নিয়েছিল প্রথম পশ্চিমি দেশ ইটালি। তবে এবার ইটালির তথ্য সুরক্ষা নিয়ামক সংস্থা সাময়িক নিষেধাজ্ঞার পর দাবি করেছে তাদের তথ্য প্রমাণ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন মানছে না বলে স্পষ্ট ইঙ্গিত করছে।
এই অবস্থায় ইটালির তথ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ওপেন এআই-কে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে ।







