বিদেশ

পুড়ছে শহর অগ্নি তান্ডবে মৃতের সংখ্যা বেড়ে ২৪

নিয়ন্ত্রণহীন অগ্নি প্রবাহে পুড়ছে শহর। মৃতের সংখ্যা বেড়ে ২৪। আশঙ্কা মৃতের সংখ্যা বাড়ার। পুরে গেছে হাজার হাজার বাড়ি। অনবরত চেষ্টার পরেও  মাত্র ১৫ শতাংশই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলকর্মী। কিন্তু এর মধ্যেই আবার ফায়ার টর্নেডো দেখা যায় পালিসেডস অঞ্চলে।
লস এঞ্জেলিসে দাবানলে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত জনপ্রিয় শিশুশিল্পী রোরি ক্যালাম সাইকস। ১৯৯৮ সালে তার অভিনীত জনপ্রিয় টিভি সিরিজ় কিডি কেপার্স। তাঁর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন তার মা শেলি সাইকস।
দাবানলে পুরে ছাই প্রায় ৪০ হাজার একর অঞ্চল। ১২ হাজারের ও বেশি বাড়ি ভূষ্মিভূত  হয়েছে আগুনে। প্রশাসন প্রায় দেড় লক্ষ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে। কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে না পারায় কর্তৃপক্ষকে ভর্ৎসনা জানায় আমেরিকার হবু প্রেসিডেন্ট ট্রাম্প।
তীব্র বাতাস প্রবাহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ছেন দমকলকর্মীদের। তবে কিছু অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনলেও, পালিসেডেস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চার এই অঞ্চল গুলিতে আগুন এখনও নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না । রবিবার পালিসেডেসে আরও ১০০০ একরে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.