রাজ্য

রাতের অন্ধকারে হামলার অভিযোগ, নিখোঁজ ৫ মৎস্যজীবী

বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ সামুদ্রিক সীমান্ত ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে মাছ ধরতে যাওয়া একটি ভারতীয় ট্রলারে বাংলাদেশ নৌসেনার জাহাজের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার অভিযোগ উঠেছে। এই দুর্ঘটনায় ৫ জন ভারতীয় মৎস্যজীবী এখনও নিখোঁজ।

রবিবার গভীর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরছিল ‘এফবি পারমিতা দশ’ নামের ট্রলারটি। ট্রলারে মোট ১৬ জন মৎস্যজীবী ছিলেন। অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে আলো নিভিয়ে একটি বাংলাদেশ নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকে ওই ট্রলারে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে মুহূর্তের মধ্যেই ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর কাছাকাছি থাকা কাকদ্বীপ এলাকার একটি ট্রলার দ্রুত উদ্ধারকাজ শুরু করে। সমুদ্র থেকে ১১ জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে জোর কদমে চলছে তল্লাশি।

মৎস্যজীবীদের একাংশের অভিযোগ, বাংলাদেশ নৌসেনার জাহাজটি ইচ্ছাকৃতভাবে আলো বন্ধ করে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল। এই অভিযোগ ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। ল ট্রলারটি নাকি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ওপার বাংলার জলসীমায় ঢুকে পরেছিল বলে দাবি বাংলাদেশের। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসন। পাশাপাশি নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে চলছে অভিযান। এই ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা ও সীমান্ত লঙ্ঘন নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.