বিনোদন

ফের আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিল বাংলা সিনেমা, সেরার শিরোপা ছিনিয়ে নিল ‘নধরের ভেলা’

ফের আন্তর্জাতিক মঞ্চে বাংলা সিনেমার জয় জয়কার। আবারও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে উজ্জ্বলভাবে বাংলা সিনেমার নাম। সম্প্রতি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে জায়গা করে নিয়েছে ‘নধরের ভেলা’ সিনেমা। এবার কানাডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া টরন্টো চলচ্চিত্র উৎসবে সেই সিনেমার মাথায় উঠলো সেরার মুকুট। আনন্দে আপ্লুত আপামর বাঙালি।

এই সিনেমার প্রেক্ষাপট গড়ে উঠেছে সময়, মানব-ধারণা আর সমাজের গতি দিয়ে। এমনকি সিনেমার গল্পকে তারা ব্যাখ্যা করেছে এক অনন্যসাধারণ ধীর গতির সিনেমাটিক কবিতা হিসেবে।যেখানে এক ‘অতি ধীর’ মানুষ নধর, সার্কাসে অন্যান্য শিল্পীদের মধ্যে খুঁজে ফেরে নিজের জায়গা। এই সিনেমার পরিচালনা করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। বর্তমানে কলকাতা চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশন্যাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে মনোনীত হয়েছে ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই সিনেমা। একের পর এক সাফল্যের পালক যোগ হচ্ছে এই সিনেমায়।

এই সিনেমায় নধরের চরিত্রে দেখা গেছে অমিত সাহাকে। অন্যদিকে সার্কাস ম্যানেজারের ভূমিকায় ধরা দিয়েছেন এর জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বছরের শুরুতেই এই সিনেমা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিল। চলতি বছরের শুরুতেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘হারবার’ বিভাগে প্রদর্শিত হয়েছিল এই বহু প্রশংসিত সিনেমা। এবার কানাডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘নধরের ভেলা’ সিনেমা জিতে নিয়েছে সেরা সিনেমার পুরস্কার। এই খবর সামনে আসতে ব্যাপকভাবে উচ্ছসিত বাংলা সিনে প্রেমিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.