রাজ্য

হবু কনের বাবার সঙ্গে পালালেন হবু বরের মা, তোলপাড় দুই পরিবারে

মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে ঘটেছে এক অভাবনীয় ঘটনা। নির্ধারিত ছিল ছেলে ও মেয়ের বিয়ে, ঠিক হচ্ছিল এনগেজমেন্টের তারিখ। দুই পরিবারের মেলামেশাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এনগেজমেন্টের আগেই ঘটে যায় এমন এক কাণ্ড, যা শুনে হতবাক পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হবু কনের বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যান হবু বরের মাকে নিয়ে। ঘটনায় তোলপাড় দুই পরিবারে, হইচই গোটা গ্রামে। শেষ পর্যন্ত হবু বর থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। প্রায় সাত দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার উজ্জ্বয়িনীর চিকলি গ্রাম থেকে ওই দুইজনকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৫ বছরের ওই মহিলা উনভাসা গ্রামের বাসিন্দা। তিনি ঘর ছেড়েছেন ৫০ বছরের এক ব্যক্তির সঙ্গে, যিনি তাঁর ছেলের হবু শ্বশুর ছিলেন। দুই পরিবারের বিয়ের কথাবার্তা চলাকালীনই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারপরেই তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।

উজ্জ্বয়িনীর পুলিশ আধিকারিক অশোক পাতিদার জানিয়েছেন, “মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগের পর তদন্ত শুরু হয়। পরে জানা যায়, তিনি নিজের স্বামী ও দুই সন্তানকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গে পালিয়েছেন। দুজনকে গ্রেফতার করা হলেও তাঁরা জানিয়েছেন, তাঁরা একসঙ্গে থাকতে চান।”

এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় উজ্জ্বয়িনীর সমাজে। স্থানীয়রা বলছেন, “এমন কেচ্ছা আগে শোনা যায়নি!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.