নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন । সেই জন সংযোগ কর্মসূচির যাত্রা এক মাস পেরিয়েছে। ঝাড়গ্রামের পর এবার যাত্রা পশ্চিম মেদিনীপুরে। রবিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা , ঘাটাল এলাকায় এই কর্মসূচি করেছন অভিষেক। সেই কর্মসূচিতে রোড-শোই শুধু করেননি এর পাশাপাশি মাঝপথে গাড়ি থেকে নেমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে অভিষেককে। এছাড়াও কখনও রাস্তার ধারেই দাঁড়িয়ে চা খেয়েছেন তিনি । রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমিতে গিয়েছিলেন অভিষেক । তবে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি যা এখন সংগ্রহশালা তা ঘুরে দেখেন তিনি । উল্লেখ্য রবিবার বীরসিংহে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। বিদ্যাসাগর স্মৃতি মন্দির ঘুরেও দেখেছেন অভিষেক । স্মৃতি মন্দির সংগ্রহশালায় রাখা বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি জড়িত এবং তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ঘুরে দেখেন অভিষেক। অবশ্য সেই ছবি তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্টও করেছেন ।
অভিষেক বন্দোপাধ্যায় বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার আগে চন্দ্রকোনার বাঁকা এলাকায় ৪ নং চন্দ্রকোনা-ঘাটাল রাজ্যসড়কে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে হঠাৎ সাক্ষাৎ করেন। অভিষেক বন্দোপাধ্যায় বাঁকা এলাকায় রোড শো শেষে গাড়ি থেকে হঠাৎ নেমে পড়েন । কিছুটা পায়ে হেঁটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষের সাথে কথা বলে তাদের খোঁজও নেন তিনি। তারপর চন্দ্রকোনার ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে চা দোকানে চায়ে চুমুক দেন তিনি । এরপর হালদারদিঘি মোড়ে হঠাৎই দাঁড়িয়ে যায় অভিষেকের কনভয়। তারপর রাস্তার ধারে থাকা একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ে চুমুক দিতে দেখা যায় তাঁকে। অভিষেককে দেখে তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যায় সাধারণ মানুষ। যদিও ঘাটাল পুরসভার বিদ্যাসাগর স্কুল ময়দানে রাত কাটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।







