রাজ্য

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শুরু CBI তদন্ত !

নিজস্ব সংবাদদাতা : ওডিশার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শুরু হল CBI তদন্ত । ঘটনাস্থলে উপস্থিত তদন্তকারী অফিসারেরা । রেল দুর্ঘটনায় রেল বোর্ড CBI তদন্তের সুপারিশ করেছিল । এবার CBI-ও তৎপর। CBI-এর ১০ সদস্যের টিম বালেশ্বরে দুর্ঘটনাস্থল হাজির হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে ? তা খতিয়ে দেখবেন CBI-এর ১০ সদস্যের টিম ।

মঙ্গলবার ইস্ট কোস্ট রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রিনকেশ রায় জানান , তাঁর কাছে থাকা তথ্য হিসাবে CBI তদন্ত শুরু হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই। এদিকে CBI তদন্ত শুরু হওয়া নিয়ে এখনও পর্যন্ত রেলের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। যদিও এর আগে কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক দুর্ঘটনাস্থলে যান এবং সিগন্যাল রুম, কন্ট্রোল রুম, বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনের সিগন্যাল পয়েনন্টে গিয়ে তিনি ঘুরে দেখেন।

উল্লেখ্য, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় CBI তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রেও CBI হয়েছিল। কিন্তু, ১২ বছর পার হয়ে গেলেও কোনও রেজাল্ট পাওয়া যায়নি।”উল্লেখ্য, কী ভাবে এই ট্রেন দুর্ঘটনা হল? তা নিয়ে উঠছে একগুচ্ছ প্রশ্ন।

রেলমন্ত্রী জানিয়েছিলেন, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে তা চিহ্নিত করা সম্ভব হয়েছে এমনটা সূত্রের খবর । কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তাও জানা গিয়েছে। তবে সঠিকভাবে কোনও তথ্য এখনও পর্যন্ত দেওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.