রাজ্য

বাংলায় চাকরির আকালের মাঝেই বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া কারখানা

রাজ্যে শিল্প কোথায়? এই প্রশ্ন নিয়ে বারবারে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার থেকে। সেই সিঙ্গুরের সময় থেকে ঘাসফুল সরকারকে একের পর এক শিল্প সংক্রান্ত সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে । শুধু তাই নয়, ঘাসফুলের সময়ে রাজ্যে কতগুলি শিল্প গড়ে উঠেছে, এই নিয়ে রাজ্যের দেওয়া তালিকা এবং বিরোধীদের তালিকার সংঘাত আহবমান কাল ধরে চলছে। আর ঠিক লোকসভা ভোটের পরে রাজ্যে আরও এক বিরাট সংস্থার কারখানা আচমকা বন্ধ হয়ে যায় শুরু হয়েছে শোরগোল।

জানা গিয়েছে মে মাস থেকেই এই কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এবার একেবারেই ঝাঁপ পড়ল কারখানার। যার জেরে নিমিষে কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। ঠিক কী কারণে হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে অবশ্য কিছু জানায় নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কলকাতার বুকে ১০০ বছরেরও বেশি সময় ধরে ছিল ব্রিটানিয়া কোম্পানি। কারখানায় স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন।অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি। কিন্তু ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তুলে সরব হয়েছেন অস্থায়ী কর্মীরা। এই কোম্পানিতে আড়াই হাজার টন উৎপাদন হত প্রতিবছর।

কর্মীরা কাজে গিয়ে হঠাৎ করেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান। বাংলার শিল্পে আরও এক দুঃসংবাদ। কোম্পানির তরফ থেকে কারখানা বন্ধের কারণ স্পষ্ট করে জানানো হয়নি। বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না কর্মীরা।

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “এটা নতুন কিছু নয়। আগামী দিনে আরও কারখানা বন্ধ হবে , আর আসবেও না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.