স্বামীর ছবি দেখে মাথা নত অভিনেত্রীর। আজ্ঞে হ্যাঁ এমনটাই হয়েছে। স্ত্রী শাবানা রাজা, মনোজ বাজপেয়ীর ছবি দেখে এতটাই বিব্রত হয়ে পড়েছিলেন যে হল থেকে বেরিয়েই তিরস্কার করলেন স্বামীকে।
তার কর্মজীবনের শুরুতে, মনোজ তার চরিত্রে অনেক সময়ই রং বদল করেছেন। তা সে চরিত্র যেমনই হোক না কেন তিনি তা করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু কিছু চলচ্চিত্রের ভূমিকা গ্রহণ করে স্ত্রীর রোষে পড়তে হয়েছিল তাকে।
যদিও সেই ছবির নাম প্রকাশ্যে আনেননি অভিনেতা। তবে তার সম্প্রতি মুক্তি প্রাপ্ত সিনেমা ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ এর প্রচারে এসে অতীতের এই ঘটনার কথা বলেন অভিনেতা। “…শাবানা একবার আমার এক সিনেমা দেখে খুবই লজ্জিত ও অপমানিত, বোধ করেছিল”, এমনটাই জানালেনের অভিনেতা স্বয়ং।
একবার সিনেমা দেখতে গিয়ে একদল মেয়ে ঠাট্টা করেছিল মনোজকে নিয়ে যা ভালো লাগেনি শাবানার। তখনই তিনি মনোজকে বলেন টাকার জন্য এসব নিম্নমানের সিনেমা করা বন্ধ করতে, এতটাও অভাব নেই তাদের। স্ত্রীর সেই কথার আজও মর্যাদা দেন অভিনেতা।







