অফবিট

মুখে রজঃস্রাবের রক্ত! ভাইরাল ট্রেন্ডে লুকিয়ে মারাত্মক ত্বক-ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রজঃস্রাবকে নিয়ে সামাজিক অস্বস্তি চিরকালীন। মাসের নির্দিষ্ট কয়েকটি দিনে শারীরিক অস্বস্তি, ব্যথা, মুড বদল— সব মিলিয়ে এই সময়টুকু বেশ কষ্টকরই হয়ে ওঠে বহু মহিলার কাছে। অথচ সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ার নতুন এক ট্রেন্ড সেই প্রচলিত ভাবনাকে পুরোপুরি উলটে দিচ্ছে। ‘মেনস্ট্রুয়াল ব্লাড ফেসিয়াল’ নামেই পরিচিত হয়েছে এই পদ্ধতি, যেখানে নিজের রজঃস্রাবের রক্ত মুখে লাগিয়ে তা শুকিয়ে ধুয়ে ফেলার দাবি করছে কিছু ভিডিও। বহু নেটাগরিক এই ট্রেন্ডে সামিলও হয়েছেন। তাঁদের বক্তব্য, এই রক্তে নাকি রয়েছে এমন উপাদান, যা ত্বক মুহূর্তে উজ্জ্বল করে ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

কিন্তু সত্যিই কি তেমন কোনও উপকার মেলে? বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তাঁদের মতে, রজঃস্রাবের রক্ত কোনও ‘স্কিন থেরাপি’ নয়, বরং শুরু করতে পারে একাধিক জটিলতা। এই রক্ত শরীর থেকে বেরিয়ে আসে বিভিন্ন অণুজীব, টিস্যু ও বর্জ্যপদার্থ নিয়ে। মুখে লাগালে তা সহজেই ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটাতে পারে। এর ফলে দেখা দিতে পারে প্রদাহ, ব্রণ, ফুসকুড়ি কিংবা অ্যালার্জির মতো সমস্যা।

চর্মরোগ বিশেষজ্ঞদের আরও বক্তব্য, ত্বকের নরম স্তর এই ধরণের সংস্পর্শে এসে আর্দ্রতার স্বাভাবিক ভারসাম্য হারাতে পারে। অতিরিক্ত শুষ্কতা, র্যাশ কিংবা দীর্ঘমেয়াদি জ্বালাপোড়াও তৈরি হতে পারে। এমনকি সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে ঝুঁকি আরও বাড়ে।

বিশেষজ্ঞরা তাই সতর্ক করে দিচ্ছেন— সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড মানেই তা বৈজ্ঞানিক বা নিরাপদ নয়। রূপচর্চায় পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ত্বকের ক্ষতি হলে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাঁদের পরামর্শ, ত্বকের যত্নে সবসময় ব্যবহার করুন বিজ্ঞানসম্মত, পরীক্ষিত এবং নিরাপদ পদ্ধতি। রজঃস্রাবের রক্ত দিয়ে ফেসিয়াল— কোনও অবস্থাতেই নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.