রাজ্য

অভিষেকের নন্দীগ্রাম-যাত্রা প্রসঙ্গে ফের বিস্ফোরক দিলীপ

নন্দীগ্রামে কর্মসূচি, জনসংযোগ যাত্রা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ফের কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের উবাচ, ‘রাজনীতি ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা নয়। রাজ্যবাসীর এখন ত্রাহি ত্রাহি অবস্থা। তাদের এসবে কিছু যায় আসে না। গোটা তৃণমূল পার্টি যদি জেলে ঢুকে যায়, তাতেও কী-ই বা যায় আসে? মানুষকে এই অবস্থা থেকে উদ্ধার করার কাজ বিজেপি চালিয়ে যাচ্ছে’।

 

প্রসঙ্গত, পূর্বেই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় সতর্ক করে দেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘‌বিচারবিভাগ নিরপেক্ষ হলে এক মাসের মধ্যে জেলে যাবেন শুভেন্দু অধিকারী। বিজেপি চলে যাওয়ার একমাসের মধ্যে জেলে ঢুকবেন তিনি। যে এজেন্সি নিয়ে আজ গর্ববোধ করেন শুভেন্দু অধিকারী, কাল সেই এজেন্সিই তাঁকে গ্রেফতার করবে। অভিষেকের মন্তব্যের পাল্টা জবাবে দিলীপ ঘোষ এদিন বলেন, ‘‌রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ না করাই ভাল। এখানে প্রতিহিংসার কোনও জায়গা নেই’‌।

 

বিজেপি সাংসদের আরও সংযোজন, ‘নন্দীগ্রামের জন্য তৃণমূল কিছু করেনি। যারা করেছে, তারা জিতেছে। কারণ তাদের সঙ্গে মানুষ আছে। উনি যাচ্ছেন পুরনো এলাকা উদ্ধার করতে। জঙ্গলমহলে গেছিলেন। লাভ হয়নি। সিঙ্গুরের মানুষ পাশ থেকে সরে যাচ্ছে। ওদের ভাবা উচিত, যে উদ্দেশ্য নিয়ে ওঁরা এসেছিলেন, তা কতটা করতে পেরেছেন! হাজার হাজার পুলিস নিয়ে রোড শো করে কোনও লাভ হবে না’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.