রাজ্য

অধ্যক্ষ পরিবর্তনে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন !

নিজস্ব সংবাদদাতা : আরজি কর হাসপাতালের অধ্যক্ষ বদলের নয়া নির্দেশ জারি করল স্বাস্থ্য ভবন। ২৪ ঘণ্টার মধ্যেই নতুন বিজ্ঞপ্তি। অধ্যক্ষ পদে বহাল থাকছেন পুরনো অধ্যক্ষ।

গত বৃহস্পতিবার আরজি কর মেডিক্যাল কলেজের হাসপাতালে অধ্যক্ষ পদ থেকে বরখাস্ত করা হয় চিকিৎসক সন্দীপ ঘোষকে। বরখাস্তের বিজ্ঞপ্তি পাঠিয়েছিল স্বাস্থ্য দপ্তর। তারপর সেই শুন্য পদের দায়িত্ব পান উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের সনৎ কুমার ঘোষ। এতদিন তিনি সেই হাসপাতালেরই অধ্যক্ষ ছিলেন। সন্দীপ ঘোষ এর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার দায়িত্ব হস্তান্তর না করেই হাসপাতাল থেকে চলে গিয়েছেন। আর সেইদিন এমএসভিপিও শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। ফলত নয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে আগে থেকেই তালা ঝুলছিল এবং সনৎ কুমার ঘোষ কে অন্য একটি ঘরে বসতে হয়েছিল।

তবে ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্য দপ্তর নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে পুরনো নির্দেশ বাতিল করা হয় এবং সনদ কুমার ঘোষ কে পুনরায় উলুবেরিয়ার মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ফিরে যেতে অনুরোধ করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। তার সাথে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের পদে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ই বহাল থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.