রাজ্য

SIR ফর্ম জমা দেওয়ার শেষ দিনে বাড়ছে আশঙ্কা, কীভাবে জানবেন আপনার নাম আছে কিনা?

১১ই ডিসেম্বর, শেষ হচ্ছে SIR ফর্ম জমা দেওয়ার সময়সীমা। আগে শেষ তারিখ ছিল ৪ঠা ডিসেম্বর, পরে তা বাড়িয়ে এক সপ্তাহ করা হয়। তবে নির্ধারিত সময়সীমা বৃদ্ধি হওয়ার পাশাপাশি বেড়েছে আশঙ্কাও। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পরতে পারে। তবে এনুমারেশন ফর্ম জমা পরার যে পরিসংখ্যান সামনে এসেছে, তা বেশ উদ্বেগজনক।

অসংগ্রহীত ফর্মের সংখ্যা ইতিমধ্যেই ৫৭ লাখ ১ হাজার ৫৪৮। যার মধ্যে মৃত ভোটারই ২৪ লাখের বেশি, নিখোঁজ ভোটার ১১ লাখেরও বেশি। পাশাপাশি স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। এমনকি বিপুল সংখ্যক ডুপ্লিকেট নামও রয়েছে। যার ফলে আশঙ্কা তৈরি হচ্ছে বহু ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পরতে পারে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে অন্তত ১ কোটি মানুষের নাম বাদ যেতে পারে বলে মত গেরুয়া শিবিরের। উল্টো দিক থেকে ঘাস কলসি বেড়ে পাল্টা হুশিয়ারি দিয়েছে একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে দায় নিতে হবে কমিশনকে।

১৬ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগে প্রতেকটি বুথে টাঙিয়ে দেওয়া হবে ভোটার তালিকা থেকে বাদ পরা নামগুলি। একইসঙ্গে লেখা থাকবে বাদ পরার কারণ। বিএলও ও বিএলএদের যৌথ যাচাইয়ের ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের ৮০,৬৮১টি বুথেই পাওয়া যাবে এই তথ্য। তবে খসড়া তালিকা থেকে নাম বাদ গেলেই যে ১৪ই ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকেও বাদ যাবেই যে সেরকম কোনো নিশ্চয়তা নেই। কারণ ভোটারদের জন্য কমিশন এক মাসের আপত্তির সুযোগ রেখেছে। তাই কেউ চাইলে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, হিয়ারিং হবে শুধুমাত্র জেলাশাসকের দফতরে। পঞ্চায়েত বা ব্লক অফিসে কোনরকম হিয়ারিং হবে না। পাশাপাশি প্রতিটি হিয়ারিং ওয়েবকাস্টিংয়ের মধ্যেও রাখা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। সব মিলিয়ে, SIR ফর্ম জমা দেওয়ার শেষ দিনে রাজ্যে ভোটার তালিকা নিয়ে উত্তেজনা তুঙ্গে। এখন নজর ১৬ ই ডিসেম্বরের দিকে। খসড়া তালিকায় আপনার নাম থাকে কিনা, তা জানার বর্তমানে একটু অপেক্ষা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.