খেলাধুলা

১৫ বছর পর প্রত্যাবর্তন: বোর্ডের নির্দেশে বিজয় হজারে ট্রফিতে দিল্লির দলে ফিরলেন বিরাট কোহলি, সঙ্গে ঋষভ পন্থ

বিসিসিআই এর নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিলেন দেশের সেরা ব্যাটার বিরাট কোহলি। তিনি জানিয়েছিলেন, দিল্লির হয়ে আসন্ন বিজয় হজারে ট্রফিতে খেলতে আগ্রহী তিনি। সেই অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার দিল্লি ক্রিকেট সংস্থা আনুষ্ঠানিকভাবে কোহলিকে টুর্নামেন্টের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। কোহলির পাশাপাশি দলে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকেও। ডিডিসিএ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, নির্বাচকেরা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলা ক্রিকেটারদের প্রাথমিক দলে ধরে রেখেছেন এবং শীঘ্রই এই দুই তারকা ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন। তবে প্রাথমিক স্কোয়াডের পুরো তালিকাটি ডিডিসিএ এখনও প্রকাশ করেনি।

ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা প্রায় ১৫ বছর পর ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় ফিরতে চলেছেন; ২০১০ সালের ফেব্রুয়ারির পর তাকে আর এই টুর্নামেন্টে দেখা যায়নি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন শুধুই এক দিনের ক্রিকেট খেলার দিকে মন দিয়েছেন কোহলি। ২০২৭ সালের বিশ্বকাপ খেলার আকাঙ্ক্ষা নিয়েই তাকে বোর্ডের নির্দেশ অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে। কোহলি ডিডিসিএকে জানিয়েছেন যে, তিনি পুরো টুর্নামেন্টে না খেললেও, আগামী ২৪ ডিসেম্বর অন্ধ্র প্রদেশ এবং এর পরবর্তী গুজরাটের বিরুদ্ধে দিল্লির প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারেন। অন্যদিকে, ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সুযোগ না পাওয়ায় নিজের ম্যাচ প্র্যাকটিস বজায় রাখতে এই টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে ফেরার আগে বিরাট কোহলি রয়েছেন দারুণ ফর্মে। চলতি বছর দেশের জার্সিতে ১৩টি এক দিনের ম্যাচে তিনি ৬৫১ রান করেছেন, যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ হওয়া ওয়ানডে সিরিজেও তিনি পরপর দুটি শতরানসহ মোট ৩০২ রান করেছেন। নিজের এই ধারাবাহিকতা ধরে রাখতে এবং তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে তার ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.