বিনোদন

৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং

ইন্ডিয়ান আইডলের স্টেজ থেকে জয়যাত্রা শুরু করেছিলেন সঙ্গিত শিল্পী প্রশান্ত তামাং। সুরেলা কন্ঠে মন মাতিয়েছে হাজার হাজার শ্রোতার। এমনকি চলচ্চিত্র জগতেও জায়গা করে নিয়েছিলেন স্বনামধন্য তারকা। তবে জীবনের পথ চলা থামাতে হলো মাত্র ৪৩ বছর বয়সে। দিল্লির মাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাহাড়ের তারকা প্রশান্ত তামাং।

সাধারণ মধ্যবিত্ত ঘর থেকেই সাফল্যের পথ চলা শুরু করেছিলেন প্রশান্ত তামাং। তিনি ছিলেন একজন সাধারণ কনস্টেবলের ছেলে। তবে শুধু তার স্বপ্ন বড় ছিল না কন্ঠেও ছিল ও সেই মাধুর্য। সেই দক্ষতা দিয়েই ২০০৭ সালে জায়গা করে নিয়েছিলেন ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর মঞ্চে। সেখানেই নিজেকে প্রমাণ করে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন প্রশান্ত। এরপর থেকেই পাহাড় থেকে সমতল সর্বক্ষেত্রেই শ্রোতাদের সুরেলা কন্ঠে মুগ্ধ করেছেন। তবে আচমকাই যে এভাবে সবকিছু থমকে দিয়ে চলে যাবেন এই জনপ্রিয় তারকা সেটা বোধহয় কেউই ভাবেনি। বর্তমানে এই অকাল প্রয়াণে শোকাহত শিল্পী জগত।

বর্তমানে তিনি শুধু একজন দক্ষ গায়কই নয় বরং অভিনেতা হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন। তবে ইন্ডিয়ান আইডলে বিজয়ী হওয়ার পর তার প্রথম গানের অ্যালবাম ছিল ধন্যবাদ। সেখানেই হিন্দি ও নেপালি গানের মাধ্যমে আবারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে রিয়্যালিটি শোয়ের আগে তিনি কলকাতা পুলিশের অর্কেস্ট্রায় গান গাইতেন। তবে তার জয়যাত্রা গায়ক হিসেবেই থেমে থাকেনি। নেপালি চলচ্চিত্র জগতে প্রথম অভিনেতা হিসেবে অভিষেক ঘটিয়েছিলেন প্রশান্ত তামাং। পরবর্তীতে তিনি আমাজন প্রাইমে জনপ্রিয় ওয়েব সিরিজ পাতাললোক সেজন ২-তে অভিনয়ের মাধ্যমে বেশ প্রশংসা অর্জন করেছিলেন। তবে ২০২৬ সাল পরতেই ঘটে গেল ছন্দপতন। ১১ ই জানুয়ারি সকালেই দিল্লির বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বাংলার এই জনপ্রিয় তারকা। যার জন্য কাঁদবে পাহাড় থেকে সমতল সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.