ক্রাইমজেলা

ঘুরতে যাওয়ার নাম করে নির্যাতিতাকে বারংবার ধর্ষণের অভিযোগ সরকারি অফিসারের বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

নির্যাতিতার বিয়ে ভাঙতে অভিযুক্ত ব্যবহার করল পৈশাচিক মুহূর্তের ভিডিও। ওই ভিডিও সামনে আসতেই সোনারপুর থানায় দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা ও তার পরিবার। সরকারি অফিসারের বিরুদ্ধে ধর্ষণ ও হুমকীর হামলা দায়ের করল নির্যাতিতার পরিবার। প্রসঙ্গত, পারিবারিক বিশ্বাসকে কাজে লাগিয়ে নাবালিকাকে প্রায় ঘুরতে নিয়ে যেত ভূমি সংস্কার দফতরের এক আধিকারিক। সেই সময় নাবালিকাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। তখন ফোনে তুলে রাখা হয় ধর্ষণের ছবি।

ঘটনাটি ঘটেছে সোনারপুরে। নির্যাতিতা পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে ভূমি সংস্কার দফতরের ওই অভিযুক্ত আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যখন ঘটনাটি ঘটেছিল সেইসময় নির্যাতিতা প্রাপ্ত বয়স্ক ছিল না , তাই অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে , কীভাবে নির্যাতিতার সঙ্গে পরিচয় অভিযুক্তের? পরিবার সূত্রে খবর, নির্যাতিতার বাবা অভিযুক্তের বাড়িতে পাইপলাইনের কাজ করছিল। তখন থেকেই দুই পরিবারে ভালো সম্পর্ক ছিল।

অভিযুক্তকে ‘কাকু’ বলে সম্বোধন করত নির্যাতিতা। যেহেতু অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ভালো ছিল , সেই কারণে মাঝে মধ্যে নাবালিকাকে ঘুরতে নিয়ে যেত ওই অভিযুক্ত। অভিযোগ, ঘুরতে যাওয়ার নাম করে নির্যাতিতাকে ধর্ষণ করত ওই অভিযুক্ত। সেইসময় ভিডিও তুলে রাখে সরকারি অফিসার। কাউকে কিছু বললে সমাজমাধমে সেই ভিডিও শেয়ার করে দেবে বলেও হুমকি দেওয়া হয়। সেই ঘটনার কয়েক বছর পেরিয়ে গেছে। সম্প্রতি ওই নির্যাতিতার বিয়ে ঠিক হয়। হবু স্বামীর বাড়ি গিয়ে ভিডিও দেখিয়ে বিয়ে ভেঙে দেয় ওই অভিযুক্ত।

এই ঘটনা নিয়ে নির্যাতিতা বলেন, “উনি একবার নয়, একাধিকবার আমাকে ধর্ষণ করেছেন। আমার গোপন ছবি তুলে রেখে দিনের পর দিন ব্ল্যাকমেলিং করা। ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আমাকে বারংবার হোটেলে নিয়ে গিয়েছেন। আমাকেও বাধ্য হয়ে, ভয়ে যেতে হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.