বিনোদন

বলিউডের পর হলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ফারহান আখতার

বলিউডের তারকাদের হলিউডের কাজ করার ট্রেন্ডে এবার গা ভাসালেন ফারহান আখতার। বর্তমানে বলিউডে ব্যাপক চর্চা চলছে তাঁর পরিচালনায় ‘ডন ৩’ সিনেমা নিয়ে। এরই মধ্যে হলিউডের অভিষেক ঘটাতে চলেছেন অভিনেতা পরিচালক ফারহান আখতার। ‘দ্য বিটলস’ সিনেমার মাধ্যমে দেখা যাবে এই বলিউড তারকাকে।

বলিউডের ফারহান আখতারকে দেখা গিয়েছে কখনো পর্দায় অভিনয়ের মাধ্যমে আবার কখনো পরিচালনার মাধ্যমে মানুষের মন জয় করতে। এবার তিনি ভারতীয় সিনেমার গন্ডি পেরিয়ে চমক দিতে চলেছেন আন্তর্জাতিক পর্দায়। এবার বড় পর্দায় আসার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ‘দ্য বিটলস’ সিনেমা। যেই সিনেমায় প্রেক্ষাপট গড়ে উঠবে স্যাম মেন্ডেসের উচ্চাভিলাষী চার পর্বের বায়োপিক প্রজেক্টে পণ্ডিত রবিশঙ্করের জীবন কাহিনী নিয়ে। এছাড়াও অন্যতম মূল আকর্ষণ হিসেবে থাকবে থাকবে ‘দ্য বিটলস’-এর চার সদস্য-জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টারের জীবন কাহিনী নিয়ে।

এই সিনেমার মূল চরিত্র পন্ডিত রবিশঙ্করের চরিত্রে ধরা দেবেন ভারতীয় সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় নায়ক ফারহান আখতার। এছাড়াও হ্যারিস ডিকিনসনের চরিত্রে থাকবেন জন লেনন, পল মেসকালের ভূমিকায় দেখা যাবে পল ম্যাককার্টনি, জোসেফ কুইনের চরিত্রে ধরা দেবেন জর্জ হ্যারিসন ও ব্যারি কিওগানের ভূমিকায় থাকবেন রিঙ্গো স্টার। এছাড়াও এই সিনেমার পরিচালনার দায়িত্ব সামলাবেন স্যাম মেন্ডেস। সব মিলিয়ে এই হলিউড সিনেমায় ফারহান আখতারের অভিনয় দেখতে উৎসুক রয়েছে ভারতীয় দর্শক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.