সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বহু বাংলার মানুষের মুশকিল আসান হয়ে ওঠার খবর সব নিয়ে এসেছে। বহু পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় পরা মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁকে। এবার তিনি পাশে দাঁড়ালেন ইন্ডিয়ান আইডলের বংশ কাঁপানো বঙ্গ তনয়া অঙ্কিতা প্রধানের সমস্যায়। গায়িকার পাসপোর্ট জটিলতা নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের অফিসে পৌঁছতেই হলো সমস্যার সমাধান।
১৬ বছর বয়সে কণ্ঠের জাদু দিয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সেরা দশে জায়গা করে নিয়েছে অঙ্কিতা প্রধান। যার জন্য পূর্ব মেদিনীপুরের কাঁথির ভূমিকন্যা পাড়ি দিতে চলেছেন মরু শহর দুবাইয়ে। পরবর্তীতে সেখানেই তৈরি হয় সমস্যা। প্রতিযোগী নাবালিকা হওয়ায় তাঁর মায়ের সেখানে যাওয়া বাধ্যতামূলক। এমনকি সেই কারণে দুজনেরই উপযুক্ত নথি সহকারে পাসপোর্ট থাকতে হবে। তবে সেখানে যাওয়ার ঠিক ৩দিন আগে এসে পৌঁছয় শিল্পীর পাসপোর্ট। তবে যদি বিভিন্ন জটিলতায় আটকে পরেছে তাঁর মায়ের পাসপোর্ট।
এই সমস্যায় পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে দুবাইয়ে পৌঁছতে না পারলে প্রতিযোগী সেরা দশের তালিকা থেকে বাদ পরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এরপর সেই স্বপ্নভঙ্গের আশঙ্কায় শিল্পীর পরিবার পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এই বঙ্গ তনয়ার স্বপ্ন পূরণের পথ সুগম করতে তৎপর ভূমিকা পালন করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তিনি এই বিষয়টি দ্রুত সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন। সেই মতো দ্রুত জটিলতা মিটিয়ে পাসপোর্ট পৌঁছে যায় শিল্পীর বাড়িতে। তারপরেই তুমি নিজের সুরেলা জাদুতে মন জয় করতে বেরিয়ে পরেছে দুবাইয়ের উদ্দেশ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দ্রুত পদক্ষেপে শিল্পীর পাশে দাঁড়ানোয় বেশ খুশি সকলে।







