রং খেলতে গিয়েই ঘটলো বিপত্তি ! ঠাকুমার হতেই দগ্ধ এক শিশু ! শিশুটি ঠাকুমাকে দেখে , জল রঙের পিচকিরি নিয়ে ছুটে আসে । আর তা দেখেই ভয়ংকর কান্ড ঘটিয়ে বসেন ঠাকুমা । রং ছোড়ার চেষ্টা করতেই , ফুটন্ত গরম জল শিশুর গায়ে ঢেলে দেন ঠাকুমা। শিশুটি দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে । তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে ।
ঘটনা মহারাষ্ট্রের নাগপুরের । পুলিশ সূত্রে জানা গিয়েছে , বুধবার সকালে এই ভয়ংকর ঘটনা ঘটে । চার বছরের ওই শিশুটি , হোলির সকালে জলরং ছুড়তে গিয়েছিল ঠাকুমাকে । কিন্তু শুধু রং দেওয়ার চেষ্টায় রাগে ফুঁসে ওঠে ঠাকুমা । ফুটন্ত গরম জল এনে শিশুটির গায়ে ছুঁড়ে দেন তিনি ।
এই ঘটনায় গুরুতর ভাবেই দগ্ধ হয়েছে ওই খুদে । বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন রয়েছেন । এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় , হোলির দিন সকালে , আপন মনে রং খেলতে খেলতে হঠাৎ ঠাকুমাকে দেখে , রং দিতে পিচকিরি নিয়ে গিয়েছিল শিশুটি । কিন্তু ঠাকুমার হাতে তখন গরম জলের বালতি ছিল । আর সেই জলই ছুঁড়ে মারে । ভয়ংকর এই কাণ্ডে , শিশুটির কোমর থেকে পা পর্যন্ত ৪৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছে।
সিন্ধু ঠাকরে নামক অভিযুক্ত মহিলার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হলেও , এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ ।







