কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য এনেছেন নিয়মের বদল এনেছেন নিয়মের বদল। নতুন নিয়ম অনুযায়ী, কর্মজীবনে গুরুতর অপরাধ বা গাফিলতি করলে অবসর গ্রহণের পর পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সিভিল সার্ভিস নিয়ম, ২০২১-এর ৮ নম্বর নিয়মে পরিবর্তন এনেছে।এই নিয়ম অনুযায়ী, যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী চাকরির সময় গুরুতর অপরাধ বা দায়িত্বে গাফিলতি করেন, তবে অবসরের পর তাদের পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে।
সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়ম সম্পর্কে সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে। দোষী কর্মচারীদের সনাক্তকরণের জন্য তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে তাদের পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে।নতুন নিয়মের ফলে কর্মীদের মধ্যে কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, দায়িত্বশীল কর্মপরিবেশ তৈরি হবে। তাছাড়াও ভবিষ্যতে দুর্নীতি কমবে।সর্বশেষে, কেন্দ্রীয় সরকার কর্মীদের সতর্ক করে বলেছে যে নতুন নিয়মের ব্যাপারে তারা কঠোর নীতি গ্রহণ করবে।







