খেলাধুলা

বিসাখাপত্তনামে জয়ের পর নীরবতা ভাঙলেন কোচ দ্রাবিড়

কোচ দ্রাবিড় বিসাখাপত্তনামে জয়ের পর ভাঙলেন নিরবতা,বিরাট কলি কি ফিরছেন রাজকোটে দলে
টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এ কিছুটা অপ্রত্যাশিতভাবে হেরে বসে টীম ইন্ডিয়া।চতুর্থ ইনিংসে বিপরীত পক্ষের স্পিন আক্রমণের মোকাবিলা করতে না পেরে ২৮ রানের ব্যবধানে ম্যাচ হাতছাড়া হয়েছিলো রোহিত শর্মার দলের।তাই দ্বিতীয় বারে চ্যালেঞ্জ ছিল ভারতের সামনে জয়ের। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন যশস্বী, শুভমান।

ভারত টসে জিতে প্রথম ব্যাটিং এ সুযোগ পেলো।যশস্বী জয়সওয়ালের ২০৯ দলকে পৌঁছে দেয় ৩৯৬ রানে। জবাবে ইংল্যান্ড থামে ২৫৩তে। তৃতীয় ইনিংসে শুভমান গিলের ১০৪-এর সুবাদে ভারত তোলে ২৫৫। ৩৯৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ইংল্যান্ড গুটিয়ে গেলো ২৯২ রানেই।
১০৬ রানের বড় ব্যবধানে জিতে আজ ম্যাচে সমতা ফেরালো টিম ইন্ডিয়া।এই জয়ের পর রাজকোটে কে কে থাকবে তা নিয়ে পরিকল্পনা চলছে।সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত পায় নি রবীন্দ্র জাদেজা ও কে এল রাহুলকে।

হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমের মত রাজকোটেও মহম্মদ শামিকে পাচ্ছে না দল। ধোঁয়াশা রয়েছে বিরাট কোহলিকে। প্রথম দুই ম্যাচ খেলেন নি তিনি। তৃতীয় ম্যাচে কি খেলবেন তিনি? আজকের জয়ের পর সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নেরই উত্তর দিলেন কোচ রাহুল দ্রাবিড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.